1,068 বার দেখা হয়েছে
"নারী স্বাস্থ্য" বিভাগে করেছেন
প্রতি মাসে ৫-৬ দিন করে মাসিক পিছিয়ে যায় কেন ?

2 উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
সাধারণত: গর্ভবতী মহিলাদের মাসিক হয় না । এছাড়া যেসব মা বাচ্চাদের বুকের দুধ পান করান তাদের ও সাধারণত: বুকের দুধ খাওয়ানো বন্ধ না করা পর্যন্ত নিয়মিত মাসিক হয় না।
এছাড়া অনিয়মিত মাসিক হবার কারণ গুলো হলো:
১) জন্ম থেকেই কোন কোন মহিলার যোনিতে ত্রুটি থাকে । এর ফলে মাসিক অনিয়মিত হয়।
২) হরমোণের পরিবর্তনের ফলে ডিম্বস্ফোটনে বা ওভুলেশনে সমস্যা
হতে পারে । এটি প্রধানত: দুটি কারনে হয়ে থাকে ৷ যথা:
১.এন্ডোক্রাইন ডিসফাংকশনঃ
অনিয়ন্ত্রিত ডায়াবেটিস মেলিটাস, কুশিং
সিনড্রোম (Cushing’s Syndrome), থাইরয়েডের সমস্যা থাকলে সাধারণত ডিম্বস্ফোটনে সমস্যা থাকে ও মাসিক অনিয়মিত হয়।
২.পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমঃ
এই সমস্যার কারণে ডিম্বাশয় স্ত্রী হরমোণ এর থেকে পুং হরমোণ বেশী তৈরী করে ও মাসিক অনিয়মিত হয়। এতে করে মহিলাদের মুখে গোফ গজায়, বুকে লোম হয় ৷

এছাড়া মূত্রগ্রন্থি, পিটুইটারী গ্রন্থি এবং ডিম্বাশয়ে টিউমার হলে মাসিক অনিয়মিত হতে পারে।

অন্যান্য কারণঃ
১) খাওয়া-দাওয়ার অনিয়ম এবং ওজন খুব বেশী হলে
২) ওজন অনেক বেশী কমে গেলে
৩) খুব বেশী কাজ বা ব্যায়াম করলে
৪) পেটে অথবা শ্রোণীতে কোন
অপারেশন যেমন: জরায়ু ফেলে দেয়ার অপারেশন করে থাকলে
৫) মানসিক চাপ অথবা বিষন্নতায় ভুগলে
৬) ইমারজেনসি পিল সেবন করলে
৭) জন্ম নিয়ন্ত্রণ বড়ি সেবন শুরু করলে ৷
0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন

বেশ কিছু কারণে পিরিয়ড সাময়িকভাবে বন্ধ হতে পারে বা দেরি হতে পারে। যেমন-

১) গর্ভাবস্থা: পিরিয়ড দেরি হলে প্রথমেই নিশ্চিত হোন আপনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন কিনা।

২) বয়স: কিশোরী ও মধ্যবয়সী নারীদের মধ্যে অনিয়মিত পিরিয়ডের সমস্যা দেখা দিতে পারে। এর পেছনে মূল কারণটি হল হরমোন উৎপাদনে তারতম্য।

৩) স্ট্রেস: লম্বা সময় স্ট্রেসে থাকলে অনেকেরই মাসিক দেরিতে হয়ে থাকে ৷

৪) প্রেগন্যান্সি লস: একজন নারী গর্ভবতী হয়ে পড়েছিলেন, কিন্তু তিনি তা জানতেনই না। এর পর নিজে থেকেই তার মিসক্যারিজ বা গর্ভপাত হয়ে যেতে পারে। এ ঘটনার পর সাধারণ পিরিয়ডের তুলনায় কিছু দিন পর ভারী রক্তপাত হতে পারে, যাকে অনেকেই দেরিতে মাসিক হওয়া বলে ধরে নেন।

৫) কম ওজন: ওজন কম হলে সময়মতো পিরিয়ড নাও হতে পারে। এমনকি কিছু দিন বন্ধও থাকতে পারে।

৬) ফাইব্রয়েডস: জরায়ুতে টিউমার জাতীয় এক ধরনের বৃদ্ধি হল ফাইব্রয়েডস। এগুলো পিরিয়ডের স্বাভাবিক চক্রকে বাধা দিতে পারে।

৭) হরমোনাল বার্থ কন্ট্রোল: জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা। যেমন- পিল, প্যাচ, ইনজেকশন, আইইউডি। এগুলো ব্যবহার করলে পিরিয়ড লেটে হয় ৷ 

৮) স্বাস্থ্য সমস্যা: মনোনিউক্লিওসিস, ঠাণ্ডা, সর্দি, গলার ইনফেকশন- এ ধরনের সমস্যায় পিরিয়ড লেট হতে পারে। 

৯) অনেক সময় বড় কোনো সমস্যা যেমন থাইরয়েডের সমস্যা বা পলিসিস্টিক ওভারি সিনড্রোমের কারণেও পিরিয়ড লেট হতে দেখা যায়।


এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
14 আগস্ট, 2021 "নারী স্বাস্থ্য" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
1 মে, 2020 "নারী স্বাস্থ্য" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
0 টি উত্তর
1 টি উত্তর
13 সেপ্টেম্বর, 2021 "নারী স্বাস্থ্য" বিভাগে প্রশ্ন করেছেন মোছা তাহেরা বেগম
1 টি উত্তর
10 আগস্ট, 2022 "নারী স্বাস্থ্য" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল

38,178 টি প্রশ্ন

37,642 টি উত্তর

1,845 টি মন্তব্য

3,948 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
15 জন অনলাইনে আছেন
1 জন সদস্য, 14 জন অতিথি
এখন অনলাইনে আছেন
আজকে ভিজিট : 24325
গতকাল ভিজিট : 21068
সর্বমোট ভিজিট : 66056315
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...