495 বার দেখা হয়েছে
"ইন্টারনেট" বিভাগে করেছেন
দৈনন্দিন জীবনে আমরা ইমেইল ব্যবহার করে থাকি ইমেইল এর কাজ কি?

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
বর্তমানে ই-মেইল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যারা ইন্টারনেট ব্যবহার করে, তাদের প্রতিদিনই অসংখ্য চিঠি পাঠাতে বা রিসিভ করতে হয়। আর এই কাজটি করতে হয় ইমেলের মাধ্যমে৷ ইমেলের পূর্ণরুপ হচ্ছে ইলেকট্রনিক মেইল যার অর্থ দ্রুত গতির মেইল বা চিঠি ৷
কাজেই ইমেলের কাজ হচ্ছে পত্র বা চিঠি আদান প্রদান ৷
প্রতিদিন ইমেইল ব্যবহারের পিছনে যথেষ্ট কারন রয়েছে৷ যেমনঃ
দ্রুততাঃ ইমেইল পাঠানোর ক্ষেত্রে সময়ের স্বল্পতাই কিন্তু ইমেইলকে জনপ্রিয় করে তুলেছে। এখন সেকেন্ডেই কিন্তু বাসার পাশের মানুষ বা পৃথিবীর অপর প্রান্তের মানুষের সাথে খুব সহজেই যোগাযোগ করা যায়। 
সুবিধাঃ কিছু ক্ষেত্রে ফোন কলের থেকেও ইমেইল বেশি কাজে দেয়। যেমনঃ একজন ব্যক্তিকে আপনি ফোন নাম্বার দিবেন, এক্ষেত্রে ফোন কলের মাধ্যমে দিতে হলে আগে নাম্বার কাগজে লিখে এরপর ফোনে বলতে হবে। কিন্তু আপনি একটা ইমেইলের মাধ্যমেই কাজটি সহজেই সেড়ে ফেলতে পারেন। 
সংযুক্তিঃ ইমেইলে কোন সংযুক্তি পাঠানো খুবই সহজ এবং সিম্পল। চাকরির আবেদনে সিভি পাঠাতে হবে? ইমেইলেই সংযক্ত করে দিন! ব্যাস, খেলা শেষ ৷ 
তথ্য ভান্ডারঃ ইমেইলে কিন্তু আপনার প্রতিটি কনভারসেশনের তথ্য সংরক্ষন করে। এ কারনে ইমেইল প্রিন্ট করা খুবই সহজ হয়। উপরন্তু, ইমেইল প্রোভাইডারদের বিশাল স্টোরেজে আপনি অনায়েসে তথ্য রেখে দিতে পারেন।
অফুরন্ত জায়গাঃ ফোনে এসএমস পাঠাতে কিন্তু একটা নির্দিষ্ট ক্যারেক্টারের মধ্যে দিতে হয়। ইমেইলে সেই বাধাধরা নেই, মানে যত ইচ্ছা লিখে যান, বলার কেউ নেই। যত সময় নিয়েই আপনি লিখুন এবং রিভাইজ করুন কোন সমস্যা নেই।
ফ্রি ফ্রি ফ্রি! অন্যান্য যোগাযোগ মাধ্যম গুলোতে চিঠি পাঠাতে আপনাকে ব্যয় করতে হতো কিন্তু এখন ফ্রি ইমেইল প্রোভাইডার এসে পড়ায় ইমেইল পাঠাতে কোনরূপ অর্থ দিতে হয়না বরঞ্চ আপনি আনলমিটেড স্টোরেজ পেয়ে যান।
নিরাপত্তাঃ এমন কিছু ইমেইল সার্ভিস প্রোভাইডার রয়েছে যারা আপনার পাঠানো মেসেজকে ৫/৬ লেয়ারের নিরাপত্তা দিয়ে থাকে যাতে সেগুলো প্রেরক এবং প্রাপক ছাড়া অন্য কেউ দেখতে না পারে।

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
7 অক্টোবর, 2023 "ইন্টারনেট" বিভাগে প্রশ্ন করেছেন সেজান
1 টি উত্তর
3 জানুয়ারি, 2021 "ইন্টারনেট" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
7 সেপ্টেম্বর, 2020 "ইন্টারনেট" বিভাগে প্রশ্ন করেছেন Tawfiq
1 টি উত্তর
7 সেপ্টেম্বর, 2020 "ইন্টারনেট" বিভাগে প্রশ্ন করেছেন Tawfiq
1 টি উত্তর
14 সেপ্টেম্বর, 2019 "ইন্টারনেট" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
20 মে, 2020 "তথ্য ও প্রযুক্তি" বিভাগে প্রশ্ন করেছেন রাফাত
1 টি উত্তর
13 ফেব্রুয়ারি, 2025 "ইন্টারনেট" বিভাগে প্রশ্ন করেছেন ফারুক
1 টি উত্তর
6 জুন, 2019 "ইন্টারনেট" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
11 ডিসেম্বর, 2023 "অভিযোগ ও অনুরোধ" বিভাগে প্রশ্ন করেছেন Polashroy

37,792 টি প্রশ্ন

37,187 টি উত্তর

1,839 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
27 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 27 জন অতিথি
আজকে ভিজিট : 26311
গতকাল ভিজিট : 25374
সর্বমোট ভিজিট : 64991707
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...